শোকবার্তা
গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষিকা মোছাঃ সুফিয়া বেগম আজ সকাল ১০:৩০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর এই অকাল মৃত্যুতে গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজ পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
উল্লেখ্য, তিনি গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজ এবং সাথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল হামিদের সহধর্মিণী ছিলেন।
গ্যালাক্সি পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।